প্রোগ্রামের অপারেশন মনিটর করা | PLC Bangla Tutorial | Electrical Bangla Book

প্রোগ্রামের অপারেশন মনিটর করা | PLC Bangla Tutorial | Electrical Bangla Book 


 প্রোগ্রামের অপারেশন মনিটর করা


জিএক্স ডেভেলপারে এটা সম্ভব যে প্রোগ্রামের ভিতরে কি হচ্ছে তা দেখা এবং প্রোগ্রামের বিট অবস্থাগুলি চেক করা। দেখার এই প্রক্রিয়াকে প্রোগ্রাম মনিটরিং বলা হয়। কিভাবে দেখবেন।

১)‘Online’ পুল ডাউন মেনুতে ক্লিক করুন।
২) ‘Monitor’ এ যান।
৩) ‘Monitor Mode’ সিলেক্ট করুন।

একটি ছোট পপ আপ বক্স দেখা যাবে, সেখানে পিএলসি মুড (রান বা স্টপ) এবং প্রোগ্রামের গড় স্কেন সময় প্রদর্শন করবে। এখন দেখতে পাবেন X10 এবং Y0  হাইলাইট করা নাই, কিন্তু X11 হাইলাইট করা। এখানে বোঝা যায় যে, ইনপুট ডিভাইস সংযুক্ত আছে কিনা, অথবা আউটপুট ডিভাইস এনার্জি পেয়েছে কিনা। একটি হাইলাইট করা কন্টাক্ট এবং কয়েলে এ বোঝা যায় যে এটি সংযুক্ত অবস্থায় আছে। X10 এবং Y0, যথাক্রমে তাদের ইনপুট এবং আউটপুট দেখুন, এরা অন কন্তু সত্য (true) নয়। অপরদিকে X11 দেখুন, যার ইনপুট দেখা যায় অফ, কিন্তু এটি সত্য (true).

টগল সুইচ দ্বারা X10 কে অন করুন। যখন টগল সুইচ অন হবে, তখন প্রোগ্রাম বিট হাইলাইট হবে। কিন্তু X11 কে অন করলে হাইলাইট থেকে নরমালে আসবে। এই অবস্থায় লেডারের ধাপটি সত্য (true) হবে না। অর্থাৎ একটি লেডারের ধাপ ওই সময় সত্য (true) হয়, যখন ধাপটি সম্পূর্ণই হাইলাইট হয়। যদি X10 এবং X11 দুটিই হাইলাইট হয়, তখন ধাপটি সত্য (true) হয়। এখানে উল্লেখ্য যে, লেডারের ধাপ সত্য (true) হলেই আউটপুট অন হবে। অর্থাৎ Y0 হাইলাইট হবে। Y0 হাইলাইট হলে আউটপুট সক্রিয় হবে।